বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

পানছড়িতে ইউপিডিএফ সমর্থককে গুলি করে হত্যা

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে খুকু চাকমা (৩০) নামে ইউপিডিএফের অঙ্গসংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের এক সদস্য নিহত হয়েছেন। রবিবার (২৭ জুলাই) বিকেল ৩টার দিকে পানছড়ি উপজেলার উগুদোছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দফতর সম্পাদক শ্যামল চাকমা। তিনি জানান, নিহত খুকু যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য ছিলেন।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, খুকু চাকমা বন্ধুর সঙ্গে দেখা করতে উগুদোছড়ি গেলে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস-এর সদস্য পিকলু চাকমার নেতৃত্বে অন্তত ২০ জনের একটি সশস্ত্র দল তার ওপর হামলা চালায়।প্রথমে গুলি করে পায়ে আঘাত করা হয়। পরে কাছ থেকে বন্দুক ঠেকিয়ে তাকে গুলিতে হত্যা করা হয়।নিহত খুকু চাকমা খাগড়াছড়ির কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিস্টানপাড়ার মৃত ভাধ্যধন চাকমার ছেলে।এদিকে রবিবার সকাল থেকে পানছড়ির করল্যাছড়ি এলাকায় ইউপিডিএফ ও জনসংহতি সমিতির মধ্যে দীর্ঘ সময় গোলাগুলির ঘটনা ঘটে। সকাল ৯টায় শুরু হওয়া এ সংঘর্ষ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, পাহাড়ে আধিপত্যবিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (প্রসীত খীসা) এবং জনসংহতি সমিতি (সন্তু লারমা) দীর্ঘদিন ধরেই বিরোধে রয়েছে। এই সংঘর্ষও সেই দ্বন্দ্বের অংশ বলে মনে করা হচ্ছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘গুলির শব্দ শোনা গেছে। তবে কাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, তা আমরা নিশ্চিত নই। খোঁজ নিচ্ছি।’

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img