রবিবার, আগস্ট ৯, ২০২৬
spot_img

 শোভাযাত্রায় প্ল্যাকার্ডে চিন্ময়ের মুক্তি দাবি, আটক ৬

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রায় ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করায় ছয়জনকে আটক করেছে পুলিশ।শনিবার (১৬ আগস্ট) সকালে নগরীর আন্দরকিল্লা থেকে বের হওয়া শোভাযাত্রা থেকে প্ল্যাকার্ডসহ তাদের আটক করা হয়।নগরীর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম প্ল্যাকার্ডসহ ছয়জনকে আটকের কথা স্বীকার করলেও বিস্তারিত তথ্য দিতে রাজি হননি।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, ‘কোতোয়ালী থানায় ছয়জন আটক হয়েছে। এ বিষয়ে থানা থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শোভযাত্রাটি নগরীর আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে লালদীঘি পাড় হয়ে নিউমার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেএম সেন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘুদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সভা-সমাবেশ করে আলোচনায় আসেন চিন্ময় কৃষ্ণ দাস। তিনি আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক সংগঠক।
গত বছরের ৩০ অক্টোবর নগরীর কোতোয়ালী থানায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়।
ওই মামলায় গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে চিন্ময় কারাগারে আছেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img