সোমবার, নভেম্বর ৯, ২০২৬
spot_img

অবরুদ্ধ রেখে লতিফ সিদ্দিকীকে পুলিশে সোপর্দ

অনরাইন ডেস্ক: ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অবরুদ্ধ রেখে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা।বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টার পর এ ঘটনা ঘটে।সেখানে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছিল, এমন দাবিতে তাদের অবরুদ্ধ করা হয়।জানা যায়, ডিআরইউতে ‘৭১ মঞ্চ’ নামে একটি সংগঠনের গোল টেবিল বৈঠক ছিল। সেখানে লতিফ সিদ্দিকী যোগ দেন। সাংবাদিক ও শিক্ষক পরিচয়ে আরও কয়েকজন সেখানে উপস্থিত হন।
এরপর উত্তেজিত জনতা তাদের অবরুদ্ধ করে রাখে। জনতার দাবি, সেখানে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছিল। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর একে একে তিনটি পুলিশের গাড়ি লতিফ সিদ্দিকীসহ বাকিদের নিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের শাহবাগ থানায় নেওয়া হবে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ বলেন, ‘এখন তো এখান থেকে তাদের নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। আমরা নিয়ে যাচ্ছি। পরে সিনিয়ররা সিদ্ধান্ত নেবেন। ’

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img