বুধবার, মার্চ ১৮, ২০২৬
spot_img

চট্টগ্রামের ষোলশহর ওয়ার্ডে চসিকের বিশেষ ক্রাশ প্রোগ্রাম

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের মোহাম্মদ নগর, শান্তি নগর, আমিন কলোনী, বার্মা কলোনী, আলিনগর, নবীনগরসহ আশপাশের পুরো এলাকায় বিশেষ মশক নিধন ক্রাশ প্রোগ্রাম এবং পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে চসিক। ডেঙ্গুর ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষায় এ অভিযানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও অলিগলিতে মশার প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস, ফগিং, জমে থাকা পানি অপসারণ, ড্রেন–নালা পরিষ্কার, বর্জ্য অপসারণসহ বিস্তৃত কার্যক্রম পরিচালিত হয়।
চসিক সূত্রে জানা যায়, নগরের মোট ২৫টি ঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে মশা নিধন কার্যক্রম চলছে। পাশাপাশি লিফলেট বিতরণ, মাইকিং, বাসাবাড়ি ও দোকানে গিয়ে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হচ্ছে।
চসিক মেয়র এর একান্ত সচিব (রাজনৈতিক ) ও মহানগর সেচ্চাসেবক দলের সিনি:যুগ্ন আহবায়ক জিয়াউর রহমান জিয়া বলেন ,বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার রোধে নগরজুড়ে এই কার্যক্রম আরও জোরদার করা হবে। হাসপাতাল, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ এলাকায় নিয়মিত, পরিকল্পিত ও নিয়ন্ত্রিত মশক নিধন অভিযান চালানো হবে।
অভিযানকালে আরো উপস্থিত ছিলেন, মোঃ মিজান উদ্দিন, পরিদর্শক (মশক নিয়ন্ত্রণ) আবদুল বাতেন, কামরুল ইসলাম, এরশাদ হোসেন, আকবর হোসেন মানিক, ফকরুল ইসলাম শাহিন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় এলাকাবাসী।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img