রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
spot_img

সিএমপির নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’ তালিকাভুক্ত সন্ত্রাসী আকতার গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি: সিএমপির নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’ তালিকার সন্ত্রাসী আক্তার হোসেন প্রকাশ আকতার (৪১) কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে কর্ণফুলী থানাধীন বৈরাগ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
গ্রেপ্তারের বিষয়টি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনূর আলম নিশ্চিত করেছেন।গ্রেপ্তার আকতার আনোয়ারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বদনীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও সদ্য ঘোষিত সিএমপির নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’র তালিকায় আকতারের নাম ৪২ নাম্বারে রয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনূর আলম বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img