অনলাইন ডেস্ক : চট্টগ্রামের নতুন রেলওয়ে স্টেশন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাতে তাদের গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
গ্রেপ্তাররা হল- আইয়ুব আলী (৪৪), মো. বাবুল প্রকাশ বাবু (৪৭), মো. নীরব (২০), মো. রনি (১৯), মো. বেলাল হোসেন (২১), মোহাম্মদ রিপন (২৮) ও মো. তারেক (১৯) ।পুলিশ জানায়, গ্রেপ্তারদের আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। তারা কোতোয়ালী থানাসহ চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িত।


