শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
spot_img

ফিরছে ‘ম্যায় হু না’, এবার দ্বৈত চরিত্রে শাহরুখ

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানকে আবার কবে বড় পর্দায় দেখা যাবে—এই প্রশ্নের উত্তর জানতেই মুখিয়ে আছেন ভক্তরা। চলতি বছরের শেষ দিকে মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’। এর পরই শুরু হয়েছে পরবর্তী সিনেমা নিয়ে জোর আলোচনা। সেই আলোচনার মাঝেই সামনে এসেছে বড় এক চমক—ফিরছে দুই দশক আগে মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি ‘ম্যায় হু না’।
বলিউডে গুঞ্জন, প্রায় এক যুগ পর পরিচালক ফারাহ খানের সঙ্গে আবারও জুটি বাঁধতে পারেন শাহরুখ খান। তাদের সম্ভাব্য নতুন ছবিটি হতে পারে ২০০৪ সালের সুপারহিট ‘ম্যায় হু না’–এর সিক্যুয়াল।শাহরুখ-ফারাহ জুটির আগের কাজগুলোও ছিল দারুণ সফল। ‘ম্যায় হু না’র পর ২০০৭ সালে আসে ‘ওম শান্তি ওম’, আর ২০১৪ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’—সবকটিই বক্স অফিসে ভালো ব্যবসা করে।তাই এই জুটি ফের এক হলে প্রত্যাশা যে আকাশছোঁয়া, তা বলাই বাহুল্য।
শোনা যাচ্ছে, ‘ম্যায় হু না ২’-এ শাহরুখ খানকে দেখা যেতে পারে দ্বৈত চরিত্রে। একেবারে ভিন্নধর্মী দুটি চরিত্রে তাঁকে হাজির করার পরিকল্পনা করেছেন ফারাহ খান। এই ডাবল-রোল ভাবনাই নাকি অভিনেতাকে বেশ আগ্রহী করে তুলেছে।
ছবির গল্পে থাকছে দেশাত্মবোধের ছোঁয়া, সঙ্গে অ্যাকশন ও হালকা কমেডি। ভারতের বিরুদ্ধে নতুন এক হুমকিকে কেন্দ্র করেই এগোবে কাহিনি। মূল ছবির আবহ বজায় রেখেই গল্পকে আধুনিকভাবে উপস্থাপন করা হবে।
জানা গেছে, ছবির গল্পের ধারণা দিয়েছেন শাহরুখ খান নিজেই, আর চিত্রনাট্য লিখছেন আকাশ কৌশিক। তবে সবকিছু এখনো প্রাথমিক পর্যায়ে।শাহরুখের ব্যস্ত শুটিং সূচির কারণে চূড়ান্ত সিদ্ধান্তে কিছুটা সময় লাগতে পারে।
উল্লেখ্য, ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ম্যায় হু না’ পরিচালনা করেছিলেন ফারাহ খান। ছবিটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন সুস্মিতা সেন, সুনীল শেঠি, অমৃতা রাও ও জায়েদ খান। কলেজ ছাত্র সেজে গোপন মিশনে নামা মেজর রাম প্রসাদ শর্মার চরিত্র আজও দর্শকদের কাছে স্মরণীয়।সূত্র: পিঙ্কভিলা

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img