রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
spot_img

ইউটিউবে ভিন্ন নামে ফাঁস হলো শুভ-মন্দিরার সেই সিনেমা!

বিনোদন ডেস্ক: গত বছর ঈদে মুক্তি পাওয়া আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীর সিনেমা ‘নীলচক্র’ নিয়ে সামাজিক মাধ্যমে হঠাৎ করেই তৈরি হয়েছে শোরগোল। মূলত ইউটিউবে ‘চক্রব্যূহ’ নামে ১ ঘণ্টা ৫১ মিনিটের একটি সিনেমা প্রকাশ পাওয়ার পর এই বিভ্রান্তির সৃষ্টি হয়। দর্শকরা এটিকে শুভ-মন্দিরা জুটির নতুন সিনেমা ভেবে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়লে পরে বুঝতে পারেন, এটি আসলে তাদের আগের সিনেমা ‘নীলচক্র’-এর একটি এডিটেড ভার্সন। তবে অবাক করা বিষয় হলো, বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার ভাষা বদলে পুরোপুরি কলকাতার ঢঙে ডাবিং করা হয়েছে।এমনকি কিছু কিছু দৃশ্যেও পরিবর্তন আনা হয়েছে। এমন অদ্ভুত কাণ্ড দেখে রীতিমতো হকচকিয়ে গেছে দর্শকমহল। নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি কপিরাইট বিক্রি করে সিনেমাটি নতুন নামে মুক্তি দেওয়া হলো?বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ‘নীলচক্র’ সিনেমার পরিচালক মিঠু খান কার্যত আকাশ থেকে পড়েন। ইউটিউবে এমন সংস্করণের কথা তিনি জানতেনই না।পরে ভিডিওটি দেখে তিনি গণমাধ্যমকে বলেন, এটা কিভাবে ইউটিউবে মুক্তি পেয়েছে আমি জানি না। কোনো ইউটিউব চ্যানেলের কাছে আমরা এর কপিরাইট বিক্রি করিনি। আমাদের না জানিয়ে কে বা কারা এটি করেছে, তা আমরা খুঁজে বের করব এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেব।সিনেমাটির ডিজিটাল সংস্করণ পরিচালক বা প্রযোজনা সংস্থার বাইরে অন্য কারো কাছে থাকার কথা নয়।
তবে একটি সূত্র ধরে পরিচালক জানান, সিনেমাটির পোস্ট-প্রডাকশনের কাজ হয়েছিল কলকাতায়। মিঠু খান বলেন, সিনেমার কাজ আমি কলকাতায় করিয়েছি, তাই সেখানে একটি কপি ছিল। আমার ধারণা, ল্যাবে কাজের সঙ্গে যুক্ত কেউ আমাদের অজান্তে এটি ইউটিউবে প্রকাশ করে দিয়েছে। এভাবে সিনেমাটি পাইরেটেড হওয়ার কারণে আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়লাম। আমরা দ্রুত এটি সরিয়ে ফেলার ব্যবস্থা নিচ্ছি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img