মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
spot_img

বায়েজিদে স্টারশিপ ফ্যাক্টরিতে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় অবস্থিত আবুল খায়ের গ্রুপের স্টারশিপ ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে প্রায় পৌনে একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর বলেন, ‘সকাল ১০টা ৫২ মিনিটে খবর পেয়ে বায়েজিদ থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’তিনি আরো বলেন, ‘অগ্নিকাণ্ডে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তাৎক্ষিণভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।এদিকে কারখানার শ্রমিকরা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের অন্যান্য কারখানা বন্ধ থাকলেও স্টারশিপ ফ্যাক্টরিটি খোলা ছিল।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img