রাউজান প্রতিনিধি: রাউজানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশে তৈরি পাইপগান, চারটি কার্তুজ ও দুইটি পিস্তলের কার্তুজ উদ্ধার করেছে র্যাব।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সোয়া নয়টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড রহমত পাড়া এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কতিপয় অস্ত্রধারী রাউজান পৌরসভা এলাকায় অস্ত্রসহ অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সোয়া নয়টার দিকে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি একটি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, জসিম কোম্পানির বসতবাড়ি সংলগ্ন পুকুরের পশ্চিম পাড়ের ঝোপে পড়ে থাকা ওই শপিং ব্যাগ তল্লাশি করে পাইপগান, কার্তুজ ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গুলি রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


