শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
spot_img

চট্টগ্রামের ১০ নতুন মুখ 

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১৪টিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাকি দুই আসনে জয়ী হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সব মিলিয়ে এবার চট্টগ্রাম থেকে নির্বাচিত ১৬ সংসদ সদস্যের মধ্যে ১০ জনই প্রথমবারের মতো জাতীয় সংসদে যাচ্ছেন।বিএনপির প্রথমবারের নির্বাচিতরা হলেন- চট্টগ্রাম-১ এ নুরুল আমিন, চট্টগ্রাম-২ এ সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ এ আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৫ এ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৮ এ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ এ হুম্মাম কাদের, চট্টগ্রাম-১০ এ সাঈদ আল নোমান, চট্টগ্রাম-১২ এ মোহাম্মদ এনামুল হক এবং চট্টগ্রাম-১৪ এ জসীম উদ্দীন আহমেদ। এছাড়া চট্টগ্রাম-১৬ আসনে জামায়াতের মোহাম্মদ জহিরুল ইসলামও প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।ভোটের ব্যবধানে চট্টগ্রাম-১৪ ছিল সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেখানে জসীম উদ্দীন আহমেদ পেয়েছেন ৭৬ হাজার ৪৯৩ ভোট, আর এলডিপির ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট।
জয়ী সংসদ সদস্যদের মধ্যে নুরুল আমিন ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট, সরোয়ার আলমগীর ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ১ লাখ ৪৭ হাজার ৫৪ ভোট, এরশাদ উল্লাহ ১ লাখ ৫২ হাজার ৯৬৯ ভোট, হুম্মাম কাদের ১ হাজার ১ হাজার ৪৪৫ ভোট, আবু সুফিয়ান ১ লাখ ৯ হাজার ৩৮৮ ভোট, সাঈদ আল নোমান ১ লাখ ২২ হাজার ৯৭৮ ভোট, এনামুল হক ১ হাজার ৩৫ হাজার ৪৪ ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে চট্টগ্রাম-১৬ আসনে জহিরুল ইসলাম পেয়েছেন ৯৩ হাজার ১৬৭ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৮৩ হাজার ১০৫ ভোট।
প্রসঙ্গত, চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীর ও চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর ফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা থাকায় তাদের নাম সংসদ সদস্য হিসেবে গেজেটভুক্ত হয়নি। তবে ২৯৭ আসনের সংসদ সদস্যদের নাম গেজেটভুক্ত করা হয়েছে।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img