শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
spot_img

বিজয়ী হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. একে এম ফজলুল হককে শুভেচ্ছা জানালেন আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী ডা. একে এম ফজলুল হকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নব নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।১৪ ফেব্রুয়ারি (শনিবার) বেলা ১১টায় নগরীর মেট্রোপলিটন হাসপাতালে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা.একে এম ফজলুল হকের অফিসে গিয়ে সৌজন্য সাক্ষাত করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।এসময় তিনি জামায়াত প্রার্থীর সাথে কুশলাদি ও সৌহার্দ্য বিনিময় করেন এবং চট্টগ্রাম-৯ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদী নিয়ে আলাপ-আলোচনা করেন।চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও চট্টগ্রাম-৯ এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। এই এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সমস্যা নিরসনে একসঙ্গে কাজ করবো। রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে মানুষের অধিকার রক্ষায় আমরা গঠনমূলক ভূমিকা রাখবো। আমি সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।
একই সঙ্গে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের চিফ কোঅর্ডিনেটর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সামশুল আলম ও চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্টের প্রার্থী ওয়াহিদ মুরাদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img