সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
spot_img

তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পাঠানো ফুল ও মিষ্টি গ্রহণ করেন দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানান।তিনি লেখেন, বাংলাদেশের সকল ভাইবোন ও জনগণকে শুভেচ্ছা এবং আগাম রমজান মোবারক। পাশাপাশি বিপুল জয়ের জন্য তারেক রহমান, তার দল ও অন্যান্য রাজনৈতিক দলকে অভিনন্দন জানান তিনি।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দুই বাংলার সম্পর্ক আরও দৃঢ় হবে, এমন আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক, সেটিই তাদের কামনা।বিএনপির পক্ষ থেকে এ শুভেচ্ছা বার্তাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দুই বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবেএমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img