রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
spot_img

বাঁশখালীতে গলায় ফাঁস লাগিয়ে তরুণীর আত্মহত্যা

বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীর শেখেরখীলে নেজাম উদ্দিন নামে এক প্রভাবশালীর লালসার শিকার তরুণী ফাতেমা বেগম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। আজ রবিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। সে ছনুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার এরফানের মেয়ে।পরিবারের সদস্যরা জানান, ওই প্রভাবশালী ১ বছর পূর্বে তরুণী ফাতেমার সাথে অবৈধভাবে জোরপূর্বক যৌন স্বার্থ চরিতার্থ করেন। এতে ফাতেমা গর্ভবতি হয়ে পড়লে নারী ও নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করা হয়।গত ২৭ জানুয়ারি ফাতেমা একটি সন্তান জন্ম দেন। এদিকে প্রভাবশালীরা ফাতেমাকে একঘরে করার পাশাপাশি তাকে মামলা প্রত্যাহার করতে হুমকি দিয়ে আসছিলেন। ফলে রাতের যে কোন সময় অসহায় তরুণী আত্মহত্যা করেছে বলে জানায় ভুক্তভোগী পরিবার।ঘটনার মূলহোতা নেজাম উদ্দিন ছনুয়া চেমটখালী এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে।বাঁশখালী থানার এসআই গোলাম ছরওয়ার জানান, এই বিষয়ে অপমৃত্যু মামলা হচ্ছে। সন্তানের ডিএনএ পরীক্ষার পর আগের মামলাটিও পিআইবির কাছে তদন্তাধীন রয়েছে। তিনি জানান, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img