সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
spot_img

আনোয়ারায় ঋণের চাপ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় ঋণের চাপ সহ্য করতে না পেরে দ্বীপ ভৌমিক (২৫) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। উপজেলার বৈরাগ ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।পরিবারের ভাষ্য, তিনি ঘরের ভেতরে বিষপান করেন। দ্রুত উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বীপ পেশায় গার্মেন্টসকর্মী ছিলেন। প্রায় এক বছর আগে বিয়ে করেন। বর্তমানে তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা। পরিবার বলছে, নানা আর্থিক চাপ ও ঋণের বোঝা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।নিহতের ভাতিজা জয় ভৌমিক জানান, কিছুদিন ধরে তিনি খুব চিন্তিত থাকতেন। ঋণ শোধ আর সংসার চালানো নিয়ে দু:শ্চিন্তা করতেন সবসময়।
এ বিষয়ে কর্ণফুলী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. শাহীনুর আলম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img