অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, চাক্তাই ভেড়া মার্কেট এলাকার স্বপ্নীল আবাসিক হোটেল-এর ৪র্থ তলার একাধিক কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. মাইনউদ্দিন (৩০), মো. মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০), বেবি আক্তার (৩০), আ. গফুর (৩৮) ও বাবুল মিয়া (৩৫)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, নগরের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


