সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
spot_img

সীতাকুণ্ডে ৮ কোটি ৯২ লাখ টাকার কাপড় ও সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ কাপড় ও সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীতাকুণ্ড থানার ছোট কুমিরা বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও বিদেশি সিগারেট পাচারের চেষ্টা করা হবে। এ তথ্যের ভিত্তিতে গত শনিবার রাত ৯টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে প্রায় ৮ কোটি ৯২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা এবং ১ হাজার ২৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। এ সময় কাভার্ড ভ্যানের চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
জব্দ করা মালামাল চট্টগ্রাম কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img