মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
spot_img

অভ্যুত্থানের সেই জার্সি পরে শপথ নিলেন হাসনাত

অনলাইন ডেস্ক : কুমিল্লা-৪ আসন থেকে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়ে শপথ নিতে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠানে তাকে দেখা গেছে পরিচিত সেই ‘ঐতিহাসিক’ জার্সিতে। জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি জার্সি গায়ে আন্দোলনে দেখা যায় হাসনাতকে। দীর্ঘদিন ধরে একই জার্সিতে আন্দোলন চালিয়ে যান তিনি।এমনকি আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানেও একই পোশাক পরেছিলেন তিনি।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে সেই চিরচেনা জার্সি পরেই মঞ্চে উঠেন হাসনাত। এবার সংসদ সদস্য হিসেবে সেই জার্সি পরেই শপথ নিলেন এনসিপির এই নেতা।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img