বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
spot_img

চট্টগ্রামে অধিক মূল্যে ফল ও সিলিন্ডার গ্যাস বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ফলমন্ডি এলাকায় অধিক মূল্যে ফল বিক্রি ও সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষা চট্টগ্রাম বিভাগীয় কার্যাললের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ, সহকারী পরিচালক আমিনুল ইসলাম।
উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, ফলমন্ডিতে আজ অভিযান চালানো হয়েছে। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় বিক্রয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ না করায় মায়াবী ফ্রুটসকে ২০ হাজার টাকা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় বিক্রয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স তুহিন এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা, মেসার্স উমাইমা ইন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা, অন-অনুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রয়ের অভিযোগে সিয়াম কসমেটিক্স ৪ হাজার টাকা ও অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে হক এন্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img