শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬
spot_img

রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করা অপরিহার্য : আবু সুফিয়ান এম.পি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও সুশৃঙ্খল জীবন গঠনের মাস। রোজা আমাদের সব ধরনের অশ্লীল ও অনর্থক কাজ থেকে বিরত রাখে। এটি হিংসা-বিদ্বেষ ভুলে, অবৈধ উপার্জন ত্যাগ করে এবং নিয়মিত ইবাদত ও মানবিক কাজের মাধ্যমে একটি সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাজ ও ব্যক্তিজীবন গড়ে তুলতে সাহায্য করে। রোজার মাধ্যমে মানুষ ধৈর্য, সংযম ও সহনশীলতার শিক্ষা পেয়ে থাকে। মানুষের কথাবার্তায়, কাজেকর্মে ও চলাফেরায় ধৈর্যধারণের মাধ্যমেই সিয়াম সাধনা পরিপূর্ণ হয়। তাই রমজানের এই এক মাসের শিক্ষা আমাদের পরবর্তী এগারো মাসের বাস্তব জীবনে প্রয়োগ করা অপরিহার্য। আন্দরকিল্লা শাহী জামে মসজিদে মাসব্যাপি ইফতার মাহফিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি উপস্থিত মুসল্লীদের সাথে ইফতারে অংশগ্রহণ করেন।আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতীব আওলাদে রাসূল (সাঃ) ছাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী সাহেবে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, খোরশেদুল আলম, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন আন্দরকিল্লা মুসল্লী পরিষদের জয়নাল আবেদীন,এড. জিয়া হাবিব আহসান, বেলায়েত হোসেন, মাওলানা শহিদুল আলম প্রমুখ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img