শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
spot_img

বেকারত্বের মানসিক চাপে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

অনলাইন ডেস্ক: কুড়িগ্রামের উলিপুরে বেকারত্বের হতাশায় আবুল কালাম আজাদ (১৯) নামে এক যুবক আত্মহত‌্যা ক‌রে‌ছেন ব‌লে জানা গে‌ছে। মৃত্যুর আগে পরিবারের উদ্দেশে একটি চিরকুট লিখে যান তিনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার দলদলিয়া ইউনিয়নের গণকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবুল কালাম আজাদ বেকারত্ব ও মানসিক চাপে ভুগছিলেন। কাজের চেষ্টা করেও সফল হতে না পারায় তিনি হতাশ হয়ে পড়েন। ঘটনার আগে পরিবারের উদ্দেশে একটি আবেগঘন চিরকুট লিখে যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনারস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়।
চিরকুটে তিনি লেখেন, ‘প্রিয় পরিবার, আমি অনেক ভাগ্যবান যে তোমাদের মতো পরিবার আমি পাইছি। কিন্তু আমার মনে হয়, আমার মতো ছেলে পেয়ে তোমরা একটুও সুখী নও। কারণ আমি বেকার। আমি সারাজীবন শুধু তোমাদের খেয়ে গেছি, কখনো তোমাদেরকে খাওয়াতে পারিনি।তোমরা সবাই আমাকে মাফ করে দিও। আর আমার জন্য দোয়া করিও। আর আমিও দোয়া করি, আমার মতো ছেলে যেন কোনো পরিবারে না জন্মে।’উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি সাঈদ ইবনে সিদ্দীক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছেলেটি আত্মহত্যা করতে পারে এবং তার কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img