মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
spot_img

জামালখান জয়পাহাড়ে অবৈধ পাহাড় কর্তন, জরিমানা গুনল বিপিসি

নিজস্ব প্রতিবেদক: নগরের জামালখান এলাকার জয়পাহাড় আবাসিক এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার প্রমাণ পেয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এই আদেশ দেন মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বলেন, ‘সরেজমিন পরিদর্শন রিপোর্ট অনুযায়ী তফসিলভুক্ত ওই স্থানে পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে। পরিদর্শনে দেখা যায়, দৈর্ঘ্যে প্রায় ১৫০ ফুট, প্রস্থে ৮ ফুট এবং উচ্চতায় ৮ ফুট—মোট আনুমানিক ৯ হাজার ৬০০ ঘনফুট দৃশ্যমান পাহাড় কাটা হয়েছে।’তিনি আরও বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)–এর ৬ (খ) ধারার অপরাধে এবং ৭ ধারার আওতায় পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসাধনের জন্য পরিবেশগত ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা হয়েছে। প্রতি ঘনফুট ১০০ টাকা হারে ৯ হাজার ৬০০ ঘনফুট পাহাড় কাটার জন্য মোট ৯ লাখ ৬০ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।’
উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তরের আদেশে কাটা স্থান পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কোনো ধরনের অনুমোদন ছাড়া দৃশ্যমান পাহাড় বা টিলা না কাটার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।শুনানিতে বিপিসির পক্ষে ডিজিএম এস এম জোবায়ের হোসেন এবং এলডিএ মো. শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন। প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান ও সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক। এ সময় সরেজমিন পরিদর্শন প্রতিবেদন, বিবাদীপক্ষের লিখিত বক্তব্য এবং দালিলিক প্রমাণাদি পর্যালোচনা করা হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img