মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
spot_img

ভোলায় প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক: ভোলার তজুমদ্দিন উপজেলায় ধর্মীয় অনুষ্ঠান (কীর্তন) থেকে বাড়ি ফেরার পথে প্রতিবন্ধী নারীকে (২৬) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল হোতা মো. রাকিব (৩০)-সহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তাররা হলেন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শশীগঞ্জ এলাকার মো. ছালেমের ছেলে মো. রাকিব (৩০) ও একই এলাকার আবদুল মন্নানের ছেলে মো. জুয়েল (৩৫) এবং উপজেলার মাওলানাকান্দি এলাকার মো. আলীর ছেলে আল আমিন সম্রাট (২০)। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম জানান, গত রবিবার (২২ফেব্রুযারি) দিবাগত রাতে ভুক্তভোগী নারী তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে একটি ধর্মীয় অনুষ্ঠান (কীর্তন) দেখে বাড়ি ফেরার পথে আসামিরা তাকে প্রলোভন দেখিয়ে অটোরিকশায় উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন এবং গুরুতর অবস্থায় তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শশীগঞ্জ এলাকার একটি রাস্তার পাশে ফেলে রেখে যান।
স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ভুক্তভোগীর পরিবার তাকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।ঘটনার পরপরই তজুমদ্দিন থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক টিম তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে এজাহারনামীয় তিন জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সমন্বিত অভিযানে মামলার ১ নম্বর আসামি মো. রাকিব (৩০) ও ৩ নম্বর আসামি মো. জুয়েল (৩৫) এবং তদন্তেপ্রাপ্ত আসামি আল আমিন সম্রাটকে (২০) তজুমদ্দিনের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।’তিনি আরো জানান, ভোলা জেলা পুলিশ নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত সংবেদনশীল।এই নেক্কারজনক ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হচ্ছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা ও আইনি সহায়তা নিশ্চিত করতে ভোলা জেলা পুলিশ সার্বক্ষণিক পাশে রয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img