বুধবার, মার্চ ১১, ২০২৬
spot_img

চন্দনাইশে গরু লুটে বাধা, ডাকাতের গুলিতে প্রাণ গেল চন্দন দে’র

চন্দনাইশ প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ডাকাত দলের গুলিতে চন্দন দে (৭০) নামের এক গরুর মালিক নিহত হয়েছেন। ডাকাতেরা তার বাড়ি ও পাশ্ববর্তী নিতাই দে’র বাড়ি থেকে তিনটি গরু লুট করে নিয়ে গেছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর গাছবাড়িয়া এলাকায় চন্দন দে’র বাড়ির গোয়ালঘরে এ ডাকাতির ঘটনা ঘটে।তিনি একই এলাকার মৃত রেবতী দে’র ছেলে।থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাত আনুমানিক ৪টা ৪০ মিনিটে একটি হাইস গাড়িতে করে ৫ থেকে ১০ জনের একটি ডাকাত দল চন্দন দে ও নিতাই দে’র বাড়িতে হানা দেয়। ডাকাতেরা গোয়ালঘর থেকে গরু লুট করতে গেলে চন্দন দে বাধা দেন। এ সময় ডাকাতরা তাঁকে গুলি করে গুরুতর আহত করে। পরে তারা তিনটি গরু হাইস গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা চন্দন দে’কে উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাত ৫টার দিকে তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ জানান, তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img