শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
spot_img

২২৮ তালেবান সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

অনলাইন ডেস্ক : পাকিস্তান শুক্রবার জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে ধারাবাহিক বিমান হামলায় তারা ২২৮ জন তালেবান যোদ্ধাকে হত্যা করেছে। এতে আহত হয়েছে আরো ৩১৪ জন।মুখপাত্র আরো জানান, ৭৪টি তালেবান চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৮টি দখল করা হয়েছে।এদিকে পাকিস্তানে ২৭ জন আহত হয়েছেন।এর আগে তালেবান সরকার জানিয়েছিল, তাদের আটজন যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছেন।পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক্সে পোস্ট করে বলেন, ‘কাবুল, পাকতিয়া ও কান্দাহারে আফগান তালেবানের প্রতিরক্ষা লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।’তালেবানের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, পাকিস্তানের যুদ্ধবিমান কাবুল, পাকতিয়া ও কান্দাহারে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, এতে ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং তাদের ১৯টি সামরিক চৌকি দখল করা হয়েছে।বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আফগানিস্তান-পাকিস্তানের গুরুত্বপূর্ণ তোরখাম সীমান্ত ক্রসিংয়ের কাছে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।সূত্র : আলজাজিরা, মিডল ইস্ট আই, এএফপি

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img