শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
spot_img

বায়েজিদে বিভিন্ন দেশের জাল নোটসহ গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ জাল মুদ্রাসহ এক পেশাদার জাল নোট কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আহমদিয়া হাউজিং সোসাইটি এলাকা থেকে মো. সোহেল চৌধুরী (৪০) নাামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সোহেল চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির মৃত দেলোয়ার হোসেন চৌধুরীর ছেলে।
র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন পাঠানপাড়া আহমদিয়া হাউজিং সোসাইটির জাহানারা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে কয়েকজন জাল নোট ব্যবসায়ী বিভিন্ন দেশের জাল মুদ্রা মজুদ রেখে বিক্রির প্রস্তুতি নিচ্ছে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ভবনের তৃতীয় তলা থেকে মো. সোহেল চৌধুরীকে গ্রেফতার করা হয়।এ সময় তার কাছ থেকে ৭৪ হাজার ৫০০ নকল ভারতীয় রুপি, ১০০ নকল সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং ১ হাজার ৭০০ নকল মার্কিন ডলার উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত জাল মুদ্রা সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img