রবিবার, মার্চ ১, ২০২৬
spot_img

চুল টানতে টানতে থানা হাজতে নেওয়া হলো বিএনপিকর্মীকে

অনলাইন ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে উলাদ হোসেন নামের স্থানীয় এক বিএনপিকর্মীকে মারধর করে চুল ধরে টানতে টানতে থানা হাজতে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, দুপুরের দিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের দলীয় কার্যালয়ে মহারাজপুর ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের নিয়ে নির্বাচন পরবর্তী করণীয় বিষয়ে সভা চলছিল।সভা চলাকালে নেতাকর্মীরা বাকবিণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। সেসময় নেতাকর্মীদের একটি অংশ কালীগঞ্জ থানার ভেতরে ঢুকে পড়ে। সেখানেও দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ বেঁধে যায়।এ ঘটনায় তিন পুলিশসহ ১০ জন আহত হয়।
পুলিশের দাবি, বিএনপির লোকজন থানায় ঢুকে পুলিশের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।মানবাধিকারকর্মী আনোয়ারুজ্জামান আজাদ বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনাটি দুঃখজনক।তবে ওই যুবককে মারধর করে চুল ধরে টানতে টানতে থানা হাজতে নিয়ে যাওয়া চরম মানবাধিকার লঙ্ঘন।’ বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ‘আপনার যা ভালো মনে লাগে তাই লেখেন।’

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img