রবিবার, মার্চ ১, ২০২৬
spot_img

ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান

অনলাইন ডেস্ক : ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েল। তেহরানসহ কয়েকটি শহরে হামলার পর এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় এবং সেগুলো প্রতিহত করার চেষ্টা চলছে বলে ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে।ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আসা কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।বিবৃতিতে বলা হয়, ‘কিছুক্ষণ আগে ইসরায়েলের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে।সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে।বর্তমানে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত করতে এবং প্রয়োজনে পাল্টা আঘাত হানার মাধ্যমে তা নিষ্ক্রিয় করতে কাজ করছে।’ এতে আরো বলা হয়, ‘প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নির্ভুল নয়। তাই জনগণের নিরাপত্তার জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি।’
এদিকে ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি তেহরান এবং অন্যান্য বেশ কয়েকটি শহরে আজকের হামলার প্রতিক্রিয়ায় এক্স-এ পোস্ট এক বার্তায় বলেছেন, ‘আমরা আপনাদের সতর্ক করেছিলাম, এখন আপনারা এমন একটি পথ শুরু করেছেন যার পরিণতি আর আপনাদের হাতে নেই’। ইরানি কর্মকর্তারা পূর্বে সতর্ক করেছিলেন যে দেশটির উপর যেকোনো আক্রমণ এই অঞ্চলকে যুদ্ধে নিমজ্জিত করবে।সূত্র : বিবিসি বাংলা

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img