রবিবার, মার্চ ১, ২০২৬
spot_img

চুরি হওয়া গাড়িসহ গ্রেফতার আন্তঃজেলা গাড়ি চোর

নিজস্ব প্রতিবেদক: চুরি হওয়া ৪০ লাখ টাকা মূল্যের নিশান এক্সট্রেইল গাড়িসহ পুলিশের জালে ধরা পড়েছে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের এক সক্রিয় সদস্য মো. সাইমন।শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় ভুক্তভোগী তার গাড়িটি পার্কিংয়ে রেখে বাসায় যান। পরদিন গাড়ি অদৃশ্য হয়ে যাওয়ায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন। মামলার পরপরই ডবলমুরিং থানার আভিযানিক দল তদন্ত শুরু করে।সিসিটিভি ফুটেজ ও গোপন সংবাদের ভিত্তিতে সাইমনকে সনাক্ত করে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি পেশাদার চোর এবং পূর্বে একই থানায় একটি চুরির মামলায় বিচারাধীন ছিলেন। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।ওসি জামাল উদ্দিন খান বলেন, ‘গ্রেফতার করা আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং চোর চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img