সোমবার, মার্চ ২, ২০২৬
spot_img

পথিক উত্তম’র ‘যে আগুন নেভে না’ গ্রন্থের প্রকাশনা উৎসব

খবর বিজ্ঞপ্তি : থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) পথিক উত্তম (উত্তম কুমার শর্মা)’র ‘যে আগুন নেভে না’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৮ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যা ৭টায় উক্ত প্রকাশনা অনুষ্ঠানে আলোচক ছিলেন, কবি ও প্রাবন্ধিক অভীক ওসমান, কবি ইউসুফ মুহম্মদ, বাংলা একাডেমীর পুরস্কারপ্রাপ্ত কবি রাশেদ রউফ। কবি ও আবৃত্তি শিল্পী প্রবীর পালের উপস্থাপনায়, দলীয় সঙ্গীত পরিবেশন করেন, অবকাশ ধারা শিল্পী সংস্থা। লালন গীতি পরিবেশন করেন, দ্রুব অনিন্দ পাল। দ্বৈত কবিতা আবৃত্তি করেন, লিংকন বিশ্বাস ও রূপশ্রী সেন গুপ্ত। একক আবৃত্তি করেন, রেবা বড়ুয়া। লেখক কথন উপস্থাপনা করেন কবি পথিক উত্তম।


অনুষ্ঠানে বাংলা একাডেমীর পুরস্কারপ্রাপ্ত কবি রাশেদ রউফ বলেন, কবি পথিক উত্তম অত্যন্ত সমাজ সচেতন, যে কারণে সমাজের অসংঙ্গতিতে তিনি পিন ফুটিয়েছেন। কিন্তু পিন ফুটাালে চলেবে না, প্রয়োজন পেরাগ ফোটানো।
কবি ইউসুফ মুহম্মদ বলেন, কবি পথিক উত্তম নানাধিক থেকে সমাজের নানা অন্ধকারকে চমৎকারভাবে তুলে ধরেছেন।


কবি ও প্রাবন্ধিক অভীক ওসমান বলেন, কবি পথিক উত্তম দ্রোহের কবিতায় যেমন সফল, তেমনি প্রেমের কবিতাতেও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তিনি কবির একটু ছোঁয়া কবিতিাটি আবৃত্তি করে শোনান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)’র সাবেক উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, চবি’র জামাল-নজরুল ইনষ্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর সাবেক সচিব অধ্যাপক নারায়ন চন্দ্র নাথ, চট্টগ্রাম সিটি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক উৎপল চন্দ্র শীল, রাঙ্গামাটির সহকারী পুলিশ সুপার রাজু নাহা প্রমূখ।
প্রসঙ্গত, “যে আগুন নেভে না” গ্রন্থটি প্রকাশ করেছে বাংলাদেশের অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান দাঁড়িকমা প্রকাশনী।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img