ক্রীড়া ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্ব থেকেই বিদায় নেওয়ার পর কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলের ব্যর্থ পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক গণমাধ্যম। জরিমানার আওতায় পড়েছেন দলের শীর্ষ তারকারাও। এর মধ্যে আছেন অধিনায়ক ও তারকা ব্যাটার বাবর আজম, পেস আক্রমণের প্রধান ভরসা শাহীন শাহ আফ্রিদি এবং অলরাউন্ডার শাদাব খান।বোর্ডের মতে, বড় মঞ্চে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না পাওয়াতেই এই কঠোর পদক্ষেপ।এবারের আসরে গ্রুপ ‘এ’-তে ছিল পাকিস্তান। একই গ্রুপে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। সহযোগী দেশগুলোর বিপক্ষে জয় পেয়ে সহজেই সুপার এইটে উঠলেও, পরের পর্বে তাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক।গ্রুপ পর্বের ছন্দ ধরে রাখতে না পারায় শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয় দলটিকে।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের সূত্র অনুযায়ী, খেলোয়াড়দের প্রতি অতিরিক্ত সহনশীলতা দেখানো হয়েছে— এমন মূল্যায়নের ভিত্তিতেই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। বোর্ড স্পষ্ট করে জানিয়েছে, ভবিষ্যতে দলে নিজেদের পারফরম্যান্স প্রমাণ করতে পারলেই শুধু আর্থিক পুরস্কার পাবেন ক্রিকেটাররা।


