মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
spot_img

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক : সিএনএন-এর ভিডিও ফুটেছে দেখা যায় যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ছে। ছবি: ভিডিও থেকে নেওয়া।
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের তৃতীয় দিনে কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার(২ মার্চ) স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে। সিএনএন-এর প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। সোমবার অনলাইনে প্রকাশিত সিএনএন-এর জিওলোকেশন করা ভিডিও অনুসারে, কুয়েতের আকাশে মার্কিন বিমান ঘাঁটির কাছে ওই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি জেট বিমানে আগুন জ্বলছে এবং আকাশ থেকে দ্রুতগতিতে নিচে পড়ে যাচ্ছে।
ভিডিওটিতে আরো দেখা যাচ্ছে, জেটটি কুয়েতে অবস্থিত মার্কিন আলি আল সালেম ঘাঁটির ১০ কিলোমিটার (৬.২ মাইল) মধ্যে বিধ্বস্ত হয়েছে। কেন বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং বিমানটি কোন বিমান বাহিনীর তা স্পষ্ট নয়।ভিডিওটির সিএনএন বিশ্লেষণ অনুসারে, দুটি ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমানটি একটি এফ-১৫ই বা এফ/এ-১৮-এর সাথে সামঞ্জস্যপূর্ণ।কুয়েতও এফ/এ-১৮ জেট পরিচালনা করে।মন্তব্যের জন্য সিএনএন সেন্টকম এবং কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছে।কেউ হতাহত হয়েছেন কি না সিএনএন না জানালেও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাইলট দ্রুত বিমান থেকে বের হয়ে যান। এবং অক্ষত আছেন বলে জানা গেছে।
বিধ্বস্ত বিমানটি কুয়েতের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারের ভেতরে গিয়ে পড়ে। এতে সেখানে কর্মরত দুই শ্রমিক আহত হন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।সূত্র : সিএনএন

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img