মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
spot_img

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

অনলাইন ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (২ মার্চ) মধ্যরাত থেকে সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু হয়।কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। এতে ধীরগতির সৃষ্টি হয়ে যানজট ছড়িয়ে পড়ে মহাসড়কের বিস্তীর্ণ এলাকায়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে যানজট সোনারগাঁ অংশ ছাড়িয়ে মেঘনা ব্রিজ এলাকা হয়ে গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়।
ঢাকাগামী ট্রাকচালক আসাদ মিয়া জানান, সকাল ৮টার দিকে দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর থেকেই তিনি যানজটে আটকা পড়েন।দীর্ঘ সময় অপেক্ষার পরও যান চলাচল স্বাভাবিক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
স্বদেশ পরিবহনের যাত্রী নাসরিন আক্তার বলেন, ‘স্বাভাবিক সময়ে যেখানে ১০ মিনিট লাগে, সেখানে আজ আড়াই ঘণ্টা ধরে যানজটে বসে আছি। অফিসে গুরুত্বপূর্ণ মিটিং ছিল, সময়মতো পৌঁছাতে পারিনি। আগে থেকে বিকল্প ব্যবস্থা নিলে দুর্ভোগ কমানো যেত।’
প্রাইভেটকার চালক মোহাম্মদ রনি বলেন, ‘মেঘনা টোলপ্লাজা থেকে ঢাকামুখী লেনের প্রায় ১৩ কিলোমিটার এলাকা কার্যত স্থবির হয়ে আছে। চট্টগ্রামমুখী লেনে কিছুটা স্বাভাবিক থাকলেও ঢাকামুখী লেনে আড়াই ঘণ্টা বসে থেকেও মেঘনা ব্রিজ পার হতে হয়েছে। অথচ স্বাভাবিক সময়ে এই পথ পাড়ি দিতে ৮ থেকে ১০ মিনিট সময় লাগে।’
কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শ্রী কৃষ্ণপদ বলেন, ‘লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ চলমান থাকায় সোমবার মধ্যরাত থেকে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়েছে। এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে।আজকের মধ্যেই কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা যাচ্ছে।’যাত্রীরা জানান, দীর্ঘ সময় যানজটে আটকে পড়ে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় তারা দুর্ভোগে পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সংস্কারকাজ শেষ করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করবে এমন প্রত্যাশা তাদের।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img