বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
spot_img

শিশু ধর্ষণের দায় স্বীকার করে যুবক বললেন, ‘ভুলে করেছি ক্ষমা করে দেন’

অনলাইন ডেস্ক: যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত নজরুল গাজীকে (৩৪) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (২ মার্চ) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিশ্বাস ক্লিনিক থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান।ভুক্তভোগী ওই শিশুর ফুফু জানান, সোমবার সকালে আমার বাড়ি বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়ে ভাইয়ের ওই শিশুকন্যা।এক পর্যায়ে সে প্রতিবেশী নজরুল গাজী কর্তৃক ধর্ষিত হয়েছে বলে জানায়। ইফতারের পর তাকে বিশ্বাস ক্লিনিকে নিয়ে গেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। পরে ওই ক্লিনিকের ঠিকানায় নজরুলকে আসতে বলা হয়। রাত ৮টার দিকে তিনি ক্লিনিকে পৌঁছলে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
ধর্ষণের শিকার ওই শিশু জানায়, ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করা হবে বলে হুঁমকি দিয়েছিলেন নজরুল গাজী। যে কারণে সে ভয়ে বাড়ির কাউকে জানায়নি।
অভিযুক্ত নজরুল গাজী ধর্ষণের অভিযোগ স্বীকার করে জানান, প্রতিবেশী সম্পর্কে ওই শিশু তাকে নানা বলে ডাকে। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন রাতে ওই শিশুর সঙ্গে ঘুমান তিনি।ঘুমানোর সময় ধর্ষণ করেন।এসময় তিনি বলেন, ‘ভুল করে ওই সময় এই কাজ করেছিলাম। আমাকে ক্ষমা করে দেন।’
আটক খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর মাঠবাড়ী গ্রামের রইজউদ্দীন গাজীর ছেলে। তিনি খুলনা জেলার জেলখানা ঘাট এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করেন এবং পেশায় দিনমজুর।
অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন, ‘৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। যাচাই-বাছাইপূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img