বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
spot_img

সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক: দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৪ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ নির্দেশনা দেন।এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তারেক রহমান বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তায় এই বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সরকারপ্রধান জনগণের স্বার্থে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার জন্য বাহিনীর সব সদস্যের প্রতি আহ্বান জানান। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীকে সদা প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন।সাক্ষাৎকালে আনসার ও ভিডিপির মহাপরিচালক বাহিনীর বর্তমান কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।প্রধানমন্ত্রী এসব উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন এৃবং বাহিনীর আধুনিকায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানান।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img