বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
spot_img

শ্রেয়া ঘোষালও কি তবে গানে ইতি টানলেন?

বিনোদন ডেস্ক : ‘মেরে ঢোলনা’ থেকে ‘চিকনি চামেলি’—ভিন্ন ঘরানার অসংখ্য গান গেয়ে অনুরাগীদের মুগ্ধ করেছেন শ্রেয়া ঘোষাল। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে নির্দিষ্ট ধরনের গান আর গাইবেন না।বছরের শুরুতে অরিজিৎ সিং ঘোষণা করেছিলেন, তিনি আর ছবিতে প্লেব্যাক করবেন না— এমন খবর ছড়িয়ে পড়তেই চমকে গিয়েছিলেন অনুরাগীরা। এবার বড় সিদ্ধান্তের কথা জানালেন শ্রেয়াও।তিনি স্পষ্ট করে দিয়েছেন, ‘চিকনি চামেলি’-ধরনের গান ভবিষ্যতে আর গাইবেন না।‘চিকনি চামেলি’ গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শ্রেয়া। ছবিতে গানটি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ক্যাটরিনা কাইফ। শ্রেয়ার কথায়, তখন গানটি গাইতে তাঁর অস্বস্তি হয়নি।কিন্তু সময়ের সঙ্গে দৃষ্টিভঙ্গি বদলেছে। এখন গান বাছাইয়ে আরো সতর্ক থাকতে চান তিনি।
‘চিকনি চামেলি’ জনপ্রিয় হওয়ার পর তাঁর কাছে এমন অনেক গানের প্রস্তাব আসে, যেগুলোতে নারীদের ‘অবজেক্টিফাই’ করা হয়েছে বলে মনে হয়েছে তাঁর। অর্থাৎ গানের কথায় নারীদের অসম্মান করা হচ্ছে—এমন ধারণা থেকে তিনি সেসব প্রস্তাব ফিরিয়ে দেন।
এমনকি এক গীতিকার বন্ধুর দেওয়া একটি গানে ‘আমাকে চিকেন বানিয়ে খেয়ে নাও’—ধরনের পঙ্‌ক্তি থাকায় সেটিও নাকচ করেন তিনি।এই প্রসঙ্গে শ্রেয়া বলেন, “এটা শুধুই মজার একটা গান নয়, এর মধ্যে শিল্পের ছোঁয়াও ছিল। তবে কিছুটা সাজেস্টিভ ছিল। সেই সময়ে আমি ঠিক বুঝতাম না, কী গাইছি। কিছু পঙ্‌ক্তির গভীর অর্থ বোঝার মতো পরিণতিবোধ তখন ছিল না।”
তিনি আরো জানান, একটি গান জনপ্রিয় হলে মঞ্চেও তা পরিবেশন করতে হয়। কিন্তু গানের কথায় আপত্তিকর ইঙ্গিত থাকলে শিশুদের সামনে গাইতে অস্বস্তি লাগে। তাই ভবিষ্যতে এমন গান আর রেকর্ড করবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।তবে মঞ্চে ‘চিকনি চামেলি’ তিনি গেয়েছেন— এ কথাও স্বীকার করেছেন শ্রেয়া। তাঁর ভাষায়, “গানটা আমার ভালো লেগেছিল। কিন্তু এ ধরনের গান আমি আর রেকর্ড করব না।”

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img