বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
spot_img

বোয়ালখালীতে শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ীর ৩ দিনব্যাপী মহোৎসব আগামীকাল শুরু

খবর বিজ্হপ্তি: প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ীর ৩ দিনব্যাপী বার্ষিক মহোৎসব আগামীকাল (৫ মার্চ) বৃহস্পতিবার থেকে ঠাকুরবাড়ী অঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে। আগামী ৭ মার্চ শনিবার দিবাগত ভোর রাতে মহোৎসবের সমাপ্তি ঘটবে। এ উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসুচীর মধ্যে রয়েছে-শ্রীমদ্ভগবদগীতা পাঠ, চন্ডী পাঠ, শ্রীশ্রী ঠাকুরের পুজা, ভোগারতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ষোড়শপ্রহরব্যাপী অহোরাত্র শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ, প্রতিদিন দুপুর ও রাতে প্রসাদ বিতরণ। অনুষ্ঠানের প্রথম দিন আগামীকাল ৫ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন স্থানীয় শিল্পীবৃন্দ। প্রতিদিন নামসুধা বিতরণে থাকবেন-শ্রীগুরু সংঘ (চট্টগ্রাম), শ্রীশ্রী শান্তি মাতা সম্প্রদায় (গোপালগঞ্জ), গণেশ পাগল সম্প্রদায় (মাদারীপুর), সীমা প্রেমা অস্টসখী সম্প্রদায় (সাতক্ষীরা) ও শ্রীশ্রী বৈষ্ণব নারায়ন সম্প্রদায় (ভোলা)। ৩ দিনব্যাপী অনুষ্ঠিতব্য বার্ষিক মহোৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্তবৃন্দকে অংশগ্রহণের জন্য শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের পক্ষ থেকে বিশেষভাব অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img