শুক্রবার, মার্চ ৬, ২০২৬
spot_img

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল অর্ধশত আন্তর্জাতিক ফ্লাইট

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ আরও ৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে মোট ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ২টি অ্যারাইভাল ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা আরও ২টি অ্যারাইভাল ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪০১ কুয়াশার কারণে নির্ধারিত সময়ে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় ডাইভার্ট হয়ে যায়। পরে ঢাকা থেকে পুনরায় উড্ডয়ন করে ফ্লাইটটি সকাল ১০টা ৫৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে একই এয়ারক্রাফট যাত্রী নিয়ে ওভি-৪০২ ফ্লাইট হিসেবে মাস্কাটের উদ্দেশ্যে সকাল ১১টা ৫৫ মিনিটে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে।বিমানবন্দর জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আজ সকাল পর্যন্ত মোট ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে আজকের ৪টি ফ্লাইটও অন্তর্ভুক্ত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে ফ্লাইট পরিচালনায় এই বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচলও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।’

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img