রবিবার, মার্চ ৮, ২০২৬
spot_img

বাংলাদেশে তৈরি পাঞ্জাবীকে ভারতীয় দাবি করে বিক্রি, জরিমিানা গুনল রাজস্থান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে তৈরি পাঞ্জাবীকে ভারতীয় পণ্য বলে বেশি দামে বিক্রির অভিযোগে ‘রাজস্থান’ নামের একটি দোকানের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে নগরের কোতোয়ালী থানার টেরিবাজার এলাকায় অভিযান চালিয়ে ‘রাজস্থান’ নামের ওই দোকানে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ জানান, অভিযানের সময় একই পাঞ্জাবির গায়ে ভারতীয় ও বাংলাদেশি- দুটি আলাদা ট্যাগ পাওয়া যায়। তদন্তে দেখা যায়, বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় বলে দাবি করে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। তিনি আরও বলেন, এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দোকানটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img