সোমবার, মার্চ ৯, ২০২৬
spot_img

চট্টগ্রামে সরকারি জমি বিক্রির অভিযোগে মামলার জালে সাব-রেজিষ্টারসহ দুই জন

আদালত প্রতিবেদক: চট্টগ্রাম সদরের সাবেক সাব-রেজিষ্টারসহ দুই জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মহানগরের নাসিরাবাদ শিল্প এলাকার সরকারি লিজের জমি অবৈধভাবে বিক্রি ও ব্যাংকে বন্ধক রাখার অভিযোগে মামলাটি দায়েল করা হয়। রোববার দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ মামলাটি দায়ের করেন প্রধান কার্যালয়ের দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলার আসামিরা হলেন, বি কে টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশিদ এবং চট্টগ্রাম সদর সাবেক সাব-রেজিস্ট্রার মো. আবু তালিব খান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ১৯৫৭ সালে চট্টগ্রামের নাসিরাবাদ শিল্প এলাকার কয়েকটি শিল্প প্লট পাকিস্তান অক্সিজেন লিমিটেডের নামে ৯৯ বছরের জন্য লিজ দেয়। লিজ চুক্তিতে সরকারের অনুমতি ছাড়া জমি বিক্রি বা বন্ধক না দেওয়ার শর্ত ছিল। পরবর্তীতে পারস্পরিক যোগসাজশে প্রতারণার মাধ্যমে ২০০৯ সালে সাফ-কবলা দলিলের মাধ্যমে জমিটি বিক্রি করা হয়। সরকারি অনুমতি না থাকা সত্ত্বেও ২০১০ সালে ওই শিল্প প্লটগুলো ব্যাংক এশিয়া লিমিটেডের কাছে অতিরিক্ত জামানত হিসেবে বন্ধক রাখা হয়। পরে ২০২৩ সালে একটি সংশোধনী ঘোষণাপত্র দলিল করে আগের দলিল সংশোধনের চেষ্টাও করা হয়।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ বলেন, সরকারি লিজের জমি অবৈধভাবে বিক্রি ও ব্যাংকে বন্ধক রাখার অভিযোগে চট্টগ্রাম সদরের সাবেক সাব-রেজিস্ট্রারসহ দুই জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img