সোমবার, মার্চ ৯, ২০২৬
spot_img

চট্টগ্রামে গ্রেফতার এড়াতে চিবিয়ে খেল ইয়াবা, যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরে পুলিশের অভিযানের সময় অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর দিদারুল আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গ্রেফতার এড়াতে অতিরিক্ত ইয়াবা চিবিয়ে খাওয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে দাবি করেছে পুলিশ। নগরের খুলশী থানার আমবাগান আনসার ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ৩৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি করছেন। জামাবিহীন অবস্থায় তিনি এপাশ-ওপাশ করতে করতে মাটি চাপড়াচ্ছিলেন এবং অসংলগ্নভাবে কথা বলছিলেন।একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, আমার দুইটা বাচ্চা আছে স্যার।
জানা গেছে, বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১২টার দিকে নগরের খুলশী থানার আমবাগান আনসার ক্লাব এলাকায় পুলিশের অভিযানের সময় ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওতে দেখা যাওয়া ওই যুবকের নাম দিদারুল আলম।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, অতিরিক্ত ইয়াবা চিবিয়ে খাওয়ার কারণেই দিদারুল আলমের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় খুলশী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে অতিরিক্ত ইয়াবা সেবনের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দিদারুল আলমের বিরুদ্ধে খুন ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নগর পুলিশের চলমান ‘এস ড্রাইভ’ বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদক ও খুনের মামলার আসামি দিদারুল আলমকে গ্রেফতারের চেষ্টা করে পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে তিনি নিজের কাছে থাকা ইয়াবা বড়ি চিবিয়ে খেয়ে ফেলেন বলে দাবি পুলিশের। পরে অসুস্থ অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে প্রথমে নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img