শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
spot_img

শাহ আমানতে আরও ৪ ফ্লাইট বাতিল

শাহ আমানতে আরও ৪ ফ্লাইট বাতিল
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা এয়ারফিল্ড আংশিকভাবে বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত ১২টা ২১ মিনিটে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান বিমানবন্দরটির জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি জানান, মঙ্গলবার (১০ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি এরাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি এরাইভাল এবং দুটি ডিপার্চার ফ্লাইটও বাতিল হয়েছে। তবে এদিন বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত সাতটি এরাইভাল ফ্লাইট এবং ছয়টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল।
তিনি বলেন, ‘যুদ্ধাবস্থা ও নিরাপত্তা বিবেচনায় বেশ কিছু ফ্লাইট শিডিউল বিঘ্নিত হচ্ছে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।’
প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মঙ্গলবারের চারটি ফ্লাইটসহ এখন পর্যন্ত চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ৯৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img