বুধবার, মার্চ ১১, ২০২৬
spot_img

লোহাগাড়ায় গরুর শিংয়ের আঘাতে স্কুল ছাত্রীর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গরুর আঘাতে সারাবন তহুরা (১৫) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এতে কামাল হোসেন (৪১) নামে একজন আহত হয়েছেন।বুধবার ১১ (মার্চ) দুপুর সাড়ে ১২ টায় পদুয়া এস.আই. চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রবেশ পথে ওই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত সারাবন তহুরা উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ মল্লিক ছোবহান নজর আলী সিকদার পাড়ার সৌদি প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে ও পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। আহত কামাল হোসেন সাতকানিয়া উপজেলার পশ্চিম চিববাড়ী খন্দকার পাড়ার আহমেদ হোসেনের ছেলে।
ঘটনা প্রত্যক্ষদর্শী আমানুল্লাহ ও স্থানীয়রা জানান, জসিম উদ্দিন নামে এক গরুর বেপারী পদুয়া তেওয়ারিহাট বাজারে গরু বিক্রি করার জন্য নিয়ে এসেছিলন। গরু গাড়ি থেকে নামিয়ে রশি দিয়ে বেঁধে রাখা ছিল। হঠাৎ গরুটি রশি ছিড়ে পালানোর সময় পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে শিং দিয়ে আঘাত করে গাছ ও পাকা পিলারের সাথে জোরে ধাক্কা দিলে মাটিতে পড়ে যায়। সাথে সাথে নাক ও মুখ দিয়ে প্রচণ্ড রক্ত পড়ে। আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কিশোয়ারা সাদিয়া জানান, সারাবন তহুরা মহিলাটি মাথায় প্রচন্ড আঘাত পেয়ে রক্ত পড়ার কারণে হাসপাতালে নিয়ে আসার পূর্বে মৃত্যু হয়।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই এনায়েত হোসেনের নেতৃত্বে একটি পুলিশ টিম পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img