শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
spot_img

শাহ আমানতে আরও ৫টি ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক: ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আরও ৫টি ফ্লাইট বাতিল হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) এ তথ্য জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে দুবাই, আবুধাবি, শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে বন্ধ রয়েছে। দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ। তাই আজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা ২টি অ্যারাইভাল ফ্লাইট ও ১টি ডিপার্চার ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।
বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্য থেকে আসা ৪টি অ্যারাইভাল ফ্লাইট ও ৬টি ডিপার্চার ফ্লাইট আজ সচল ছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই থেকে চট্টগ্রাম ফ্লাইটগুলো অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। জেদ্দা, মদিনা ও মাস্কাটের ফ্লাইট পুরোপুরি স্বাভাবিক।গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে এ পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরে ১০৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img