রবিবার, মার্চ ১৫, ২০২৬
spot_img

সম্পর্ক ও স্বার্থপরতা নিয়ে অভিজ্ঞতা জানালেন সালমা

বিনোদন ডেস্ক : প্রায়ই ব্যক্তিগত অনুভূতি ও জীবনের উপলব্ধি সামাজিকমাধ্যমে শেয়ার করেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। তবে তার নতুন একটি পোস্ট আলোচনার জন্ম দিয়েছে। সেখানে তিনি অর্থ, সম্পর্ক ও মানুষের স্বার্থপরতা নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন।স্ট্যাটাসে সালমা লেখেন, নিজের টাকা-পয়সা নিজের কাছে রাখুন।কাউকে নিজের ভেবে দিয়ে দেবেন না।
যোগ করে সময়ের জনপ্রিয় এই গায়িকা লেখেন, নিজের স্বার্থ হাসিল হলে আপনাকে চিনবে না- সমাজে এমন মানুষের অভাব নেই। মানুষের জন্য কিছু করলে তার অভাব হয় না, আল্লাহ দশ গুণ বাড়িয়ে দেন। মনে রাখতে হবে, বংশ একটা ফ্যাক্ট।
কখনো কখনো সম্পর্কে প্রধান হয়ে দাঁড়ায় অর্থ।তিনি আরো লেখেন, পৃথিবীর সব মানুষ এক রকম নয়। যেমন হাতের পাঁচটি আঙুল সমান নয়। আমার এই ছোট জীবনে অনেক কিছুই শিখলাম।নিজের প্রিয় মানুষদের উদ্দেশ্যে তিনি লেখেন, তাই প্রিয় মানুষদের বলি, ভেবে করবেন কাজ। কিছু মানুষ জন্ম নেয় অন্যের ঘাড়ে পা দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে। সমাজে ভাব দেখায়, সে বিশাল কিছু অর্জন করেছে। আসলে আসা আর যাওয়ার মাঝেই জীবন, বাকি সব ফাঁকি।সালমা স্পষ্ট করেননি, পোস্টটি কাকে উদ্দেশ করে লেখা।
তবে তার আবেগঘন বার্তায় জীবনের নানা উপলব্ধি ও মানুষের প্রকৃতি নিয়ে সতর্কবার্তা উঠে এসেছে। স্ট্যাটাসের শেষাংশে তিনি জীবনের ক্ষণস্থায়িত্বও স্মরণ করিয়েছেন। সালমা লেখেন, অনেক শক্তিশালী মানুষও একদিন দুর্বল হয়ে পড়ে। আপন ঠিকানায় সবাইকে ফিরতে হবে। এত অহংকারের কিছুই নেই। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে- পর হয়ে গেছি আমি। হায়রে দুনিয়া!

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img