রবিবার, মার্চ ১৫, ২০২৬
spot_img

ধর্ষণ মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: সাভারের আশুলিয়ায় ধর্ষণ মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তিন দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।এর আগে মোছা. হাপছা খাতুন নামের এক নারীর অভিযোগের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটরের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ১২ মার্চ দুপুরে কনটেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন ওরফে বিপি ইমরান আশুলিয়া থানাধীন বাইপাইল নামাবাজার চাঁননগর মসজিদসংলগ্ন অভিযোগকারী হাপছা খাতুনের বাসায় প্রবেশ করে তার ১৫ বছর বয়সী মেয়েকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে একই দিন রাতে ভুক্তভোগী মেয়ে ও মাকে বাসায় ডেকে নিয়ে বেধড়ক মারধর করেন অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান।
মারধরে গুরুতর আহত ভুক্তভোগী মেয়ে ও মাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শনিবার আশুলিয়া থানায় একটি মামলা করা হলে রাতেই পুলিশ অভিযান পরিচালনা করে ইমরানকে গ্রেপ্তার করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, হাফছা খাতুন নামে এক নারীর করা ধর্ষণ মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img