রবিবার, মার্চ ১৫, ২০২৬
spot_img

সন্দ্বীপ-সীতাকুণ্ড রুটে ফের স্পিডবোট চালু

সন্দ্বীপ প্রতিনিধি : অকটেন সংকটে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সন্দ্বীপ-সীতাকুণ্ড নৌরুটে আবারও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল ছয়টা থেকে স্পিডবোট চলাচল শুরু হয়ে বিকেল ২টা পর্যন্ত যাত্রী পারাপার করা হয়।
স্পিডবোট পরিচালনায় নিয়োজিত আরকে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জগলুল হোসেন নয়ন জানান, শনিবার সন্ধ্যায় একটি জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠানের অকটেনবাহী লরি ঘাটে পৌঁছায়। ওই লরিতে প্রায় ৯ হাজার লিটার অকটেন ছিল।জ্বালানি সংগ্রহ হওয়ায় রবিবার সকালে সন্দ্বীপের গুপ্তছড়া-সীতাকুণ্ডের কুমিরা নৌরুটে পুনরায় স্পিডবোট চলাচল শুরু হয়। তবে আবহাওয়া খারাপ থাকায় বিকেল ২টার পর সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া অনুকূলে থাকলে সোমবার থেকে নিয়মিতভাবে স্পিডবোট চলাচল করবে।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরো ঈদ মৌসুমে স্পিডবোট চালাতে প্রায় ৮০ হাজার লিটার অকটেন প্রয়োজন হয়।আপাতত পাওয়া ৯ হাজার লিটার অকটেন দিয়ে দুই দিনের মতো সার্ভিস চালানো সম্ভব হবে। পরবর্তীতেও জ্বালানি সরবরাহের আশ্বাস দেওয়া হয়েছে।’
স্থানীয় সূত্র জানায়, কুমিরা-গুপ্তছড়া নৌপথে তিনটি কোম্পানি স্পিডবোট পরিচালনা করে আসছে। এর মধ্যে আদিল এন্টারপ্রাইজ ও আরকে এন্টারপ্রাইজ যৌথভাবে ২৫টি স্পিডবোট দিয়ে সার্ভিস পরিচালনা করে।অপর প্রতিষ্ঠান সন্দ্বীপ মেরিন সার্ভিস পৃথকভাবে আটটি স্পিডবোট পরিচালনা করে। তবে অজ্ঞাত কারণে তেল সংকট শুরুর আগ থেকেই সন্দ্বীপ মেরিন সার্ভিসের স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।স্বাভাবিক সময়ে আরকে এন্টারপ্রাইজ ও আদিল এন্টারপ্রাইজের দৈনিক অকটেনের চাহিদা প্রায় তিন হাজার লিটার। ঈদের সময় যাত্রীর চাপ বাড়লে সেই চাহিদা বেড়ে দাঁড়ায় প্রায় চার হাজার ৫০০ লিটারে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকটে গত ৭ মার্চ থেকে এ দুই প্রতিষ্ঠান অকটেন পায়নি।ফলে ওই দিন থেকেই স্পিডবোট চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা বিএনপির নেতা প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, ‘সন্দ্বীপ ও সীতাকুণ্ড আসনের নির্বাচিত সংসদ সদস্যের যৌথ প্রচেষ্টায় জ্বালানি সংকটের সাময়িক সমাধান হয়েছে। ঈদযাত্রায় জ্বালানির কোনো সমস্যা দেখা দিলে তা সমাধানের চেষ্টা করা হবে।’

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img