মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
spot_img

সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিএনপি আপসহীন: আবু সুফিয়ান

নিউজ ডেস্ক: সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বিএনপি সবসময় আপসহীন ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।তিনি বলেন, বাংলাদেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান। এ দেশের ধর্মীয় মূল্যবোধ এবং মুসলমানদের সামাজিক ও ধর্মীয় স্বার্থ রক্ষায় বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজনের মাধ্যমে ইসলামের মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন।দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধর্মীয় শিক্ষার বিস্তার, আলেম সমাজের মূল্যায়ন, ধর্মীয় স্থাপনার উন্নয়ন, ইসলামী আর্থিক ব্যবস্থার সম্প্রসারণ এবং মুসলিম বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন।
সোমবার (১৬ মার্চ) নগরীর লাভ লেইন মেট্রোপোল কমিউনিটি সেন্টারে ২১নং জামালখান ওয়ার্ড বিএনপি আয়োজিত ‘ইসলামী মূল্যবোধ এবং মুসলমানদের সামাজিক ও ধর্মীয় স্বার্থ রক্ষায় বিএনপির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, বিএনপি কখনোই ধর্মের নামে রাজনীতি করেনি। বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় দলটি আপসহীন ভূমিকা পালন করে আসছে।পবিত্র ইসলাম এবং আলেম-ওলামাদের প্রতি বিএনপি সবসময় শ্রদ্ধাশীল। বিএনপি সরকার যখনই ক্ষমতায় থাকে, তখন ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের পরিবেশ নিশ্চিত হয়।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির মূল ভিত্তি হচ্ছে ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।জামালখান ওয়ার্ড বিএনপির আহ্বায়ক তৌহিদুস সালাম নিশাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব দিদারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন এবং চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহেদ বক্স, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, মহানগর বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, সিজেকেএসের সাবেক কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন জাহাঙ্গীর, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাবেক সভাপতি মাহমুদুল হক, সমাজসেবক কাজী শাহাদাত হোসেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img