বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
spot_img

খতমে তারাবি সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি: চট্টগ্রাম নগরীর পুরাতন বিমান অফিস আনন্দবাগ লেনে অবস্থিত চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় সংলগ্ন হাফেজ মোহাম্মদ সাদেক ওয়াকফ এস্টেট জামে মসজিদে পবিত্র মাহে রমজানের ২৭তম রজনীতে ৩০ পারা কোরআন খতমের মাধ্যমে তারাবিহ সম্পন্ন হয়েছে।
লাইলাতুল কদরের এই পবিত্র রজনি মোবারক রাতে আয়োজিত খতমে তারাবিহতে অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাহেদ বকস্, বিএনপির জামাল খান ওয়ার্ডের সদস্য সচিব দিদারুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ রেজা, জিয়াউদ্দিন শাহীসহ অত্র এলাকার সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক মুসল্লীগণ।
খতমে তারাবিহ শেষে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ এহসানুল হক দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

 

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img