বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
spot_img

২৪ ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টোল আদায় কোটি টাকা

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। মহাসড়কটির মেঘনা ও গোমতী সেতু টোল প্লাজা দিয়ে মোট ৫৩ হাজার ৮৯৬টি যানবাহন পারাপার হয়েছে। ‎এসময় টোল আদায় হয়েছে ১ কোটি ১৪ লাখ ১৬ হাজার ৮৭১ টাকা।বুধবার (১৮ মার্চ) ২৪ ঘণ্টায় এ টোল আদায় হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সওজের ভিটিকান্দি সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন।‎
‎ঈদের আর মাত্র দুই দিন বাকি থাকায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে মহাসড়কে। সরকার ঘোষিত বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকেই পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে নারায়ণগঞ্জ ছাড়ছেন হাজারো মানুষ। যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেলেও এখনো পর্যন্ত মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বড় ধরনের কোনো যানজটের খবর পাওয়া যায়নি।এতে স্বস্তিতে ঈদযাত্রা করতে পারছেন যাত্রীরা।
‎এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ঈদযাত্রায় মানুষের ভোগান্তি এড়াতে টাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত ১২৪ পুলিশ সদস্য কাজ করছে। মানুষের জানমালের নিরাপত্তায় আমাদের কোনো প্রকার গাফিলতি নেই। আশা করছি যানজটের কোনো রকম ভোগান্তি ঘটবে না।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img